শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্থানীয় রিপোর্ট / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মো. মর্তুজা (৪৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার তোররা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

মর্তুজা ওই গ্রামের মৃত তজিউদ্দীনের ছেলে। তিনি ব্র্যাক ব্যাংকে দীর্ঘদিন চাকরি করার পর কিছুদিন আগে চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন। তাঁর দুই মেয়ে রয়েছে।

তার পরিবার জানায়, মর্তুজা বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসাও নিচ্ছিলেন। সম্প্রতি তাঁর মানসিক অবস্থার আরও অবনতি হয়।

জানতে চাইলে ৫ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মর্তুজা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে পেলে ছিলেন। বিষয়টি আমাদের জানা ছিল।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ‘মর্তুজার আত্মহত্যার খবর পেয়েছি। পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ