শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গা দখল-পূজারিদের বিক্ষোভ

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউএনও’র নির্দেশে বলিদ্বারা দূর্গাপূজা মন্দিরের জায়গা দখল। বৃহস্পতিবার ( ৩১ জুলাই) উপজেলা পরিষদ চত্তরে পূজারিদের এ বিক্ষোভ করেছেন।

মন্দির কমিটি সূত্রে জানাযায়, বলিদ্বারা বাজার সংলগ্ন ১৬ শতাংশ জমির উপর দূর্গাপূজা মন্দির রয়েছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূর্জা অর্চনা করে আসছে। আর সে জমির উপর হঠাৎ ললুপ দৃষ্ঠিতে তাকায় রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সাফিউল মাজলুবিন রহমান। তিনি গতকাল বুধবার মন্দিরে গিয়ে ২ঘন্টার মধ্যে সফিকুল নামীয় এক লোককে মন্দিরের জায়গা ছেড়ে দিতে বলেন,নতুবা মন্দিরের লোককে এরেস্ট করে নেওয়ার হুমকি প্রদান করেন।

এঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ফুঁসে উঠলে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে এসে ইউএন’ও বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় ইউএনও পূর্জা কমিটির লোকজনকে শান্ত হতে বলেন এবং বিকেলের মধ্যেই জমি সার্ভে করার কথা বলেন।

এ প্রসঙ্গে পূর্জা কমিটির সভাপতি সেবুলাল রায় বলেন, বলিদ্বারা এলাকার রহমান আলী’র ছেলে সফিকুল ইসলাম মন্দিরের পিছলে বাড়ি করার কথা এজন্য ইউএনও স্যার মন্দিরে এসে লোকজন দিয়ে বেড়া খুলে দেন এবং পূজা অর্চনার কাজে ব্যবহৃত কলা গাছ গুলি কেটে দেন। যা মোটেও ঠিক হয়নি। পরদিন এজন্য আমরা বিক্ষোভ প্রদর্শন করি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে বলেন, স্বরেজমিনে গিয়ে মন্দিরের ১৬ শতাংশ মেপে দেওয়া হয়েছে, এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছিল,ওসি ছিল, আমি ছিলাম । সেখানে আর রাস্তা বের হবে না মনে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ