শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষার খাতায় ভুল রেজিস্ট্রেশন নম্বর লেখায় কলেজছাত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ভোলার তজুমদ্দিনে এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান প্রথমপত্র বিষয়ের খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখে বাসায় এসে তনু রানী দাস নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে মারা যান তিনি।

তনু রানী দাস (১৯) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কালি বাজার শায়েস্তাকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিনী উজ্জলা রাণী দাস দম্পতির একমাত্র মেয়ে ছিলেন। তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তনু রানী দাস ।

তনু রানী দাসের মা উজ্জলা রাণী বলেন, সোমবার (২৮ জুলাই) আমার মেয়ে তনুর জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাসায় এসেই সে অস্থির হয়ে পড়ে। আমাকে জানায় পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখেছে এবং বহুবার বলে, মা আমি এ বিষয়ে পাস করব না। এসব বলার পরে আমি তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেই।

তিনি আরও বলেন, হঠাৎ রাত সাড়ে ৯টার দিকে তার চিৎকারের শব্দ শুনে রুমে গিয়ে দেখি পানের বরজের জন্য ঘরে এনে রাখা কীটনাশক খেয়ে ছটফট করছে। পরে তনুকে চিকিৎসার জন্য তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। রাত ১২টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক জানান, তনু মৃত।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. জুনায়েদ হোসেন বলেন, ওই তরুণীকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেছি। তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল, কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে।

তজুমদ্দিন থানা ওসি মো. মহব্বত খান বলেন, এইচএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বার ভুল লেখায় কীটনাশক খেয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার করেছে বলে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আত্মহত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ