শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন; দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯ টায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সোনাহার বাজারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. জুবায়ের হোসেন সিয়াম।

যৌথবাহিনীর অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান এবং মো. মিজানুর রহমান।

অভিযানের শুরুতেই নজরে আসে ‘ভাই ভাই বেকারি’ নামের একটি প্রতিষ্ঠান, যেখানে গিয়ে দেখা যায় চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। দোকানে থাকা পণ্যে নেই কোনো উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ, নেই নির্ধারিত প্যাকেজিংয়ের মানদণ্ড। জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলতে পারে এমন অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক বেলাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের পরবর্তী পর্যায়ে যৌথবাহিনী প্রবেশ করে ‘আহনাফ আইসক্রিম’ কারখানায়। সেখানে দৃশ্যমান হয় আরও ভয়াবহ চিত্র—খোলা অবস্থায় প্লাস্টিকের পাত্রে রাখা আইসক্রিম ফ্রিজে জমে থাকা বরফের সঙ্গে সংস্পর্শে রয়েছে, যেখান থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে তৈরি এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় কারখানার মালিক হেমায়েত উল ইসলাম তপুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারকদ্বয় উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কেউ অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন, সংরক্ষণ বা বিক্রয়ের সঙ্গে জড়িত থাকলে কোনোভাবেই ছাড় পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ