শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

চাঁদাবাজকে ধরে গণধোলাই দিল জনতা; পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জনতার হাতে বেধড়ক মার খেয়ে গ্রেফতার হয়েছেন এক চাঁদাবাজ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সদর উপজেলায়। ইকোনমিক জোনে ঠিকাদারদের কাছে চাঁদাবাজির সময় চরমপন্থি দলের সদস্য মো. মানিক ওরফে কালা মানিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মানিক বেলকুচি উপজেলার চক বয়রা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামাল হোসেন বলেন, কালা মানিক ইকোনমিক জোনের ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করছিল। স্থানীয়রা তাকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক রতন বলেন, চাঁদাবাজির সময় কালা মানিককে আটক করে গণধোলাই দেয় জনতা। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কালা মানিককে আটকের পর তার শরীর তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, কালা মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ