শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

মাত্র ৫ মাসে কোরআনের হাফেজ হলেন আট বছরের তানভীর

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

চাঁদপুরের মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কুরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর । শনিবার (২৬ জুলাই ) উপজেলা সদরের শাহরাস্তি দারুল কুরআন মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

হাফেজ ছায়েদুজ্জামান তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির মোহাম্মদ নূরুন্নবীর দ্বিতীয় ছেলে। তার বাবা একজন পান বিক্রেতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি বলেন, তানভীরের এই সাফল্য আমাদের সমাজের জন্য গর্বের। এ ধরনের অর্জন প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব।

বিশেষ অতিথি হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফি বলেন, তানভীর আমাদের শিশুদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রযুক্তির এই যুগে একজন শিশু যখন কুরআনের আলোয় নিজেকে গড়ছে, তখন তা সমাজের জন্যও আশার আলো হয়ে ওঠে।

এতে আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, শাহরাস্তি ইসলামী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল এবং প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব মাওলানা আবু সুফিয়ান রাজাপুরী।

মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, তানভীর অত্যন্ত মনোযোগী ও বিনয়ী। ধারাবাহিক অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে সে মাত্র ১৭৫ দিনে কুরআনের হিফজ সম্পন্ন করেছে।

তিনি আরও জানান, মাদরাসাটির ইতিহাসেও এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। এর আগেও এক ছাত্র তৌহিদুল হাসান তাহসিন ৪ মাসে হিফজ শেষ করলেও বয়স ও ব্যাকগ্রাউন্ড বিবেচনায় তানভীরের কীর্তি ব্যতিক্রম।

অনুষ্ঠানে হাফেজ তানভীরকে সংবর্ধনা প্রদান ছাড়াও মাদরাসার নতুন ৩৩ জন ছাত্রের পাঠদানের সূচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ