শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শ্রাবণের সকালে হঠাৎ কুয়াশার দেখা মিলল পঞ্চগড়ে

ডেস্ক রিপোর্ট / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

চলছে বাংলা পঞ্জিকার শ্রাবণ মাস বর্ষাকাল এই সময়ে হঠাৎ কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের জনপথ।বুধবার (২৩ জুলাই)সকালে ঘন কুয়াশার কারণে সামান্য দূরের জিনিসও দৃষ্টিগোচর হচ্ছিল না। অবশ্য সকাল ৭টার পর সূর্যের আলো ছড়ালে কুয়াশা কেটে গিয়ে আলো ঝলমল দিনের দেখা মিলেছে।

কুয়াশার কারণে ভোর থেকে জেলার সড়ক ও মহাসড়কে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন চলেছে ধীর গতিতে।সকালে একটু শীতের আমেজ অনুভূত হয়েছে জানান স্থানীয়রা।

কুয়াশা মাখা শ্রাবণের সকালে কাজে বের হওয়া অনেকেই বলেছেন,অসময়ে এ ধরনের কুয়াশা রোগ-বালইয়ের লক্ষণ। কি দিন আসল শ্রাবণ মাসে একসময়ে প্রচুর পরিমান বৃষ্টি হতো, এখন বৃষ্টির অভাবে আমনের চারা রোপন করতে পারছিনা।

শ্রাবণ মাসের অনাকাঙ্খিত কুয়াশার দেখা মেলায় এটাকে ঋতুর বৈচিত্রতা বলেও অনেকে মন্তব্য করেছেন।একদিকে বৃষ্টি,প্রচন্ড গরম আবার কখনও হালকা শীতের পরশও লাগছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান,সকালে যে কুয়াশা দেখা গেছে, এটা আসলে কুয়াশা না।আবহাওয়ার ভাষায় এটাকে কুয়াশা বৃষ্টি বলা হয়। যা মিলিমিটারে পরিমাপ যোগ্য না, এমন বৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ