শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন

মাইলস্টোন ট্রাজেডি: ৩য় শ্রেণিতে পড়ুয়া ভাগ্নীকে হারিয়ে মামার বিলাপ

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

তৃতীয় শ্রেণিতে পড়া ভাগনি ফাতেমাকে হারিয়ে বিলাপ করছেন মামা লিয়ন মীর। ফেসবুক লাইভে এসে নিজেই ভাগনির মৃত্যুর খবর জানিয়ে পরিবারের সদস্যদের সহায়তা চেয়েছেন তিনি।

সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। এসময় ক্লাস চলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ফাতেমাসহ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার পর তৃতীয় শ্রেণি বাংলা ভার্সনে পড়া ফাতেমাকে খুঁজে পাচ্ছিলেন তার পরিবারের সদস্যরা। পরে লিয়ন ফেসবুক লাইভে প্রথমে সহায়তা চান। অনেকে ফেসবুকে বিষয়টি জানিয়ে পোস্ট করেন।

কিছুক্ষণ পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গের সামনে থেকে আরেকটি লাইভে এসে জানান তার ভাগনি আর বেঁচে নেই।

বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আমার বাচ্চাটা মরে গেছে, আমাদের সিএমএইচ থেকে নিয়ে যান।’

লিয়ন মীর বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। বিষয়টি জানতে বৈশাখী টেলিভিশনের বার্তাকক্ষে ফোন দিলে জানানো হয়, লিয়ন মীরের ভাগনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ