শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

চিকিৎসকরা পালস পেয়েছেন; এখনও বেঁচে আছেন বিধ্বস্ত বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির

ডেস্ক রিপোর্ট / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনও বেঁচে আছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। ঘটনাস্থলে উপস্থিত বাহিনীর একট সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে, তৌকির এখনও বেঁচে আছেন; তার পালস পাওয়া গেছে। এর তাকে হেলিকপ্টার এমআই ১৭-তে করে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়েছে। বাহিনী কিংবা পুলিশের পক্ষ থেকে এখনও তাকে ‘অফিসিয়াল কিংবা আন-অফিসিয়ালি ডেড’ ঘোষণা করা হয়নি। যদিও তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ওই সদস্য আরও জানান, বিধ্বস্ত হওয়ার সময় ফ্ল্যাইটেই ছিলেন তৌকির; এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট।

এদিকে তৌকিরের বন্ধু ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, গণমাধ্যমকর্মী থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করছি। এয়ার ফোর্সের বিধ্বস্ত প্লেনের পাইলট তৌকির এখনও মারা যায় নাই। অনেকক্ষণ পর তার খোঁজ পাওয়া গেছে। এখন মারাত্মক আহত অবস্থায় CMH-এ নেওয়া হয়েছে। সামনে কী হবে বলা যায় না, তবে এখন পর্যন্ত বেঁচে আছে। সবার কাছে বিনীত অনুরোধ, আমার এই বন্ধুর জন্য প্রাণখুলে দোয়া করতে থাকেন সবাই।

এর আগে উদ্ধার তৎপরতায় জড়িত ফায়ার সার্ভিস জানায়, ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আরও ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; যাদের অধিকাংশই রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে। যদিও এই সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানা গেছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধস্ত হয়।

এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাইলস্টোন স্কুলের পাশে বিকট শব্দে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দিকবিদিক ছুটাছুটি শুরু করে আশেপাশের সবাই। ছুটে আসেন স্থানীয় অনেক মানুষ। অন্যদিকে পাশে থাকা মাইলস্টোন শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে নিয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। এতে যোগ দেন পাশে থাকা সাধারণ জনগনও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ