শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

পুরো কোরআন নিজ হাতে লিখে রেকর্ড গড়লেন ৯ বছরের শিশু

ডেস্ক রিপোর্ট / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

৯ বছর বয়সী শিশু মুহাম্মদ মাদলাজ এক অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। সে প্রায় আড়াই বছর ধরে নিয়মিত চেষ্টায় পবিত্র কোরআন সম্পূর্ণ নিজ হাতে লিখেছেন। ভারতের কেরালা রাজ্যের তার জন্ম।

২০২২ সালের ডিসেম্বর মাসে, যখন তার বয়স মাত্র ছয় বছর, তখন স্থানীয়ভাবে আয়োজিত সাত বছরের নিচের শিশুদের জন্য একটি প্রতিযোগিতা থেকে অনুপ্রাণিত হয়ে কুরআন লেখার কাজ শুরু করে মাদলাজ।

সে প্রতিদিন এক ঘণ্টা করে এ-৪ সাইজের কাগজে পেন্সিল দিয়ে কুরআন লিখত এবং আরবি ক্যালিগ্রাফির নান্দনিকতা ও শুদ্ধভাবে তাজবিদসহ লেখার নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করত।

তার পরিবার তাকে একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় এবং তার কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তার মা প্রতিদিন তার হাতে লেখা অংশগুলো পর্যালোচনা করতেন এবং প্রয়োজনীয় সংশোধন করতেন। অবশেষে, ২০২৫ সালের ২৬ মে তার এই কাজ সম্পন্ন হয়।

লিখিত কুরআনের এই কপি পরবর্তীতে বহু হাফেজ (নারী ও পুরুষ) দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়, যাতে লেখা কুরআনটি অনুমোদিত মুসহাফের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে কি না তা নিশ্চিত করা যায়। কুরআনের প্রত্যেকটি পারা কয়েকবার করে পরীক্ষা করা হয়েছে দু’মাসব্যাপী এই যাচাইকরণ প্রক্রিয়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ