শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে রাতের আঁধারে রড ছাড়াই সড়ক ঢালাইয়ের অভিযোগ, ক্ষোভের মুখে পালালেন ঠিকাদারের লোকজন

স্থানীয় রিপোর্ট / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে মাঝরা‌তে সরকারি অর্থায়নে নির্মাণাধীন একটি আরসিসি (রে‌ডি‌মিক্স) সড়কে রড ছাড়াই ঢালাইয়ের অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকাবাসী বুঝ‌তে পে‌রে মোবাইলে ভিডিও ধারণ করেন এবং কা‌জে বাধা দি‌লে পৌর কর্তৃপক্ষসহ ঠিকাদারের লোকজন সট‌কে প‌ড়েন।

গত শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দি‌কে পৌর শহ‌রের দ্বি‌জেন্দ্র নাথ দেব (নারু)মাস্টারের বা‌ড়ির সাম‌নে এ ঘটনা ঘটে। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে স্থানীয়‌দের মা‌ঝে ক্ষো‌ভের সৃ‌ষ্টি হ‌য়।

জানা গে‌ছে, ২০২৩-২৪ অর্থ বছ‌রে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে ডাক্তার নাজমা হাউস থেকে বাংলালিংক টাওয়ার পর্যন্ত ৬৭৫ মিটার আরসিসি রাস্তার কাজ চলমান রয়েছে। এ কাজে ব‌্যয় ধরা হয় দুই কোটি ১১ লাখ ৯০ হাজার ৮২৬ টাকা। কাজ‌টির দা‌য়িত্ব পান মেসার্স মোস্তফা সন্স নামে এক‌টি ঠিকাদা‌রি প্রতিষ্ঠান।

উলিপুর পৌর কর্তৃপ‌ক্ষে কয়েকজন অসাধু কর্মকর্তা জ‌ড়িত ব‌লে দা‌বি ক‌রেন তারা।

স্থানীয় ব্যবসায়ী দেবাশীষ, প্রাক্তন শিক্ষক রবি চক্রবর্তী, রন্টু সরকার, মঞ্জুরুল, গৌতম পোদ্দার জানান, শ‌নিবার রাত ১২টার দি‌কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রড ছাড়া গভীর রাতে শ্রমিকরা রাস্তা ঢালাইয়ের কাজ করছিল। এমন সময় বিষয়টি জানতে পেরে আমরা সেখানে যাই এবং বাধা দেই। এতে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়‌দের সম‌ঝোতায় রাস্তা থে‌কে রে‌ডি‌মিক্স সরি‌য়ে ফেলা হয়।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, নিম্নমানের সামগ্রীর স‌ঙ্গে রাস্তার সি‌সি ঢালাই চার ইঞ্চি থাকার কথা। কিন্তু সেখা‌নে আড়াই থে‌কে তিন ইঞ্চি র‌য়ে‌ছে। সি‌মেন্টের প‌রিমাণ এক অনুপাত চার থাকার কথা থাক‌লেও সেখা‌নে আট‌টির বে‌শি বালু ব‌্যবহার করা হয়। এছাড়া মাঝরা‌তে ২০ ফুট রাস্তায় রড ছাড়াই ঢালাই করা হয়। এর আগে ওই একই রাস্তার ড্রেনের কা‌জে নানা অ‌নিয়‌ম হ‌য়।

নগর প‌রিচালন ও অবকাঠা‌মো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এবং কা‌জের দা‌য়িত্বরত সহকারী প্রকৌশলী রা‌সেল মিয়া, রড ছাড়া রা‌তের আঁধা‌রে রাস্তা ঢালাইয়ের কাজ করা ঠিক হয়‌নি ব‌লে ভুল স্বীকার ক‌রেন তি‌নি।

এ বিষ‌য়ে নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম ঘটনার সত‌্যতা স্বীকার ব‌লে ব‌লেন, “ঘটনাস্থলে আমি ছিলাম। রা‌তে কাজ করার পর আর‌সি‌সি ঢালাই রে‌ডি‌মিক্স বে‌শি হওয়ায় সেগু‌লো ওখা‌নে ‌ঢে‌লে দেওয়া হয়। প‌রে সেগু‌লো সেখান থে‌কে অপসারণ করা হয়।”

ঠিকাদা‌রি প্রতিষ্ঠানের প্রতি‌নি‌ধি গোলাম রব্বা‌নি ব‌লেন, “রা‌তে রে‌ডি‌মিক্স মাল বেশি হওয়ায় ওখা‌নে ঢে‌লে দেওয়া হ‌য়ে‌ছিল। প‌রে এলাকাবাসীর তো‌পের মু‌খে সেগু‌লো সরিয়ে ফেলা হয়।”

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নয়ন কুমার সাহা বলেন, “অ‌নিয়‌মের কো‌নো সু‌যোগ নেই। বিষয়টি শুনে‌ছি, প‌রে সংশ্লিষ্ট প্রকৌশলীকে অবগত করা হ‌য়ে‌ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ