শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গী উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনের আলোচিত মাহবুব ও সৈয়দ আলমের প্রধান লাঠিয়াল দস্যুতার অপরাধে গ্রেফতার।

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি। / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের উপর হামলাকারীর প্রধান মো: লাল চাঁন নবাব (৩০) কে বালিয়াডাঙ্গী উপজেলার কাশিডাঙ্গা গ্রামের আলমগীর হোসেন দস্যুতার অভিযোগে গ্রেফতার করা হয়।

উপজেলার মো: আলম রব্বানী আলীর ছেলে মো: রনি হোসেন (২৪) বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্ররন করা হয়।

মামলার বিবরণে জানা যায়, শনিবার ভোরে রনি হোসেন তার বাড়িতে খালাতো বোনের বিয়ে শেষ করে মটরসাইকেলযেগে কয়েল কেনার উদ্দেশ্যে পার্শ্ববর্তী রুপগঞ্জ গ্রামে যাচ্ছিলেন। এমন সময় আসামী চাঁন মিয়াসহ ২/৩ জন ব্যক্তি তাকে সর্বমঙ্গলা জামে মসজিদের সামনে পথরোধ করে আটক করে। আসামীরা রনির কাছে মটরসাইকেল, মোবাইল ও টাকা পয়সা কেড়ে নিতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় রনির চিৎকার শুরু করলে মসজিদের মোয়াজ্জেমসহ আশ পাশের লোকজন এগিয়ে এলে চাঁন মিয়াকে ধারালো রামদা সহ আটক করলেও অপর ২/৩ জন ব্যক্তি পালিয়ে যায়। স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে চাঁন মিয়াকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে।

এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির এক সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মো: পয়গাম আলী বলেন, গ্রেফতারকৃত মো: লাল চাঁন উপজেলা বিএনপির সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ফয়সল আমীনের উপর হামলাকারীদের প্রধান। সে মূলত বিএনপির কর্মী নয়, অন্য কোন রাজনৈতিক দলের মতাদর্শের মানুষ হতে পারে। সেদিন সম্মেলনে সভাপতি প্রার্থী এ্যাড. মো: সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী ডা: টিএম মাহবুবুর রহমানের হয়ে হামলার ঘটনা ঘটায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ