শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

জিয়াউর রহমানের মাধ্যমে মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছিল: মুগ্ধর বাবা

ডেস্ক রিপোর্ট / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছিল, কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৭১ সালে যে স্বাধীনতা অর্জন করেছিলাম তা ১৯৭৫ সালে বাকশাল কায়েমের মাধ্যমে হারিয়ে ফেলেছি। যে শেখ মুজিবুর রহমান বাকশাল দিয়ে গণতন্ত্র ধ্বংস করেছিল, সে কখনও জাতির পিতা হতে পারে না। তার কন্যা শেখ হাসিনাও হয়ে উঠেছিল স্বৈরাচারতন্ত্রের দানবকন্যা।

শুক্রবার (১৮ জুলাই) সকালে ঢাকার দিয়াবাড়িতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট) অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে মুগ্ধর শহীদ দিবসে ‘জুলাই স্মৃতিতে অমলিন আমরা’ শীর্ষক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে এডাস্ট বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান শামসুল আলম লিটন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মুগ্ধর নামে একটি পানি (মিনারেল ওয়াটার) কারখানা স্থাপন করে উৎপাদিত পানি বিনামূল্যে বিতরণের ঘোষণা দেন।

তিনি দিল্লির দাসত্ব থেকে মুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এ বিষয়ে সকল জায়গাতেই কাজ করতে হবে। ওয়ান ইলেভেনে এক সংস্কারের কথা বলে যারা দেশকে দিল্লির পায়ে পিষ্ঠ করে দিয়েছে, সেই ফ্যাসিবাদীদের হাত থেকে জুলাইকে মুক্তি দিন। জুলাইকে জুলাই যোদ্ধাদের হাতে ফেরত দিন।’

শহীদ মুগ্ধর স্মৃতিচারণ করে শামসুল আলম লিটন বলেন, ‘মুগ্ধ আন্দোলনে সারা বাংলাদেশে অক্সিজেন জুগিয়েছে। জীবনের বিনিময়ে স্বৈরাচারের দাসত্ব থেকে দেশকে, ১৮ কোটি মানুষকে মুক্তি দিয়েছে। গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকারের নির্দেশে পেটোয়া বাহিনী হয়ে নির্বিচারে পুলিশ, আর্মির গুলিবর্ষণ থেকে মানুষকে মুগ্ধরা মুক্তি দিয়েছে।’

আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করেছে উল্লেখ করে এডাস্ট চেয়ারম্যান বলেন, ‘দলটির হাতে ৫০টিরও বেশি জেলায় জুলাই যোদ্ধা শিক্ষার্থী খুন হয়েছে।’

জুলাই বার্ষিকী উপলক্ষে এডাস্ট আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মৃতিচারণ করেন বক্তারা। এছাড়া স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শনী, মোমবাতি প্রজ্বলন, গ্রাফিতি অঙ্কন করে এডাস্ট শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ