শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

ভারতে বসেই ওসিকে ‘দেখে নেওয়ার’ হুমকি, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে

সিরাতুল মোস্তাকিম, পঞ্চগড় প্রতিনিধি / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ভারত থেকে ফেসবুকে ভিডিও প্রকাশ করে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানা এবং উপ-পরিদর্শক (এসআই) ফারুক রানাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ কর্মী বিমল কুমার রায় ওরফে নেদা।

সোমবার (১৫ জুলাই) এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিমল কুমার রায় নেদা নিজেকে দেবীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচয় দেন। সরকারের পরিবর্তনের পর থেকে বিমল কুমার রায় ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই বিভিন্ন সময় ফেসবুকে ভিডিওর মাধ্যমে নানা বক্তব্য দিচ্ছেন।

ভিডিওতে দেখা যায়, তিনি দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত ও কটূক্তিমূলক বক্তব্য দেন এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ