শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বর্ষপূর্তিতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ

ডেস্ক রিপোর্ট / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে শহীদ মামুন হল থেকে মিছিলটি শুরু হয়ে টিবি গেট হয়ে কলেজের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

শেখ হাসিনার ‘রাজাকার’ মন্তব্যের বর্ষপূর্তিতে আয়োজিত এই মিছিলে ‘রাজাকার রাজাকার’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীরা—‘তুমি কে, আমি কে – রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে – স্বৈরাচার স্বৈরাচার’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?’ সহ আরও নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

মিছিলটি হলগেটসংলগ্ন বটতলায় পৌঁছালে পেছন দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ায় তারা পিছু হটতে বাধ্য হন। এ সময় সাংবাদিকরা মিছিলের ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন কর্মী একজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘গত বছরের এই দিনে শেখ হাসিনা আমাদের রাজাকার বলেছিলেন। তারই প্রতিবাদে এবং ঘটনার এক বছর পূর্তিতে আজ আমরা এই প্রতীকী মিছিল করেছি। আমরা ‘জুলাইয়ের চেতনা’ ধারণ করে সামনে এগিয়ে যাব।’

তারা আরও বলেন, “হাসিনা সরকারের আমলে শিক্ষার্থীদের দমন করতে জামায়াত-শিবির ট্যাগ দেওয়া হতো। এখন একটি নতুন দল সেই একই কৌশলে রাজনীতি করছে। তারাও ব্যর্থ হবে, কারণ জনগণের শক্তির কাছে কখনো কেউ টিকতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ