শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

বীরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ১০

স্থানীয় রিপোর্ট / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

দিনাজপুর বীরগঞ্জে বিআরটিসির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন।

রবিবার (৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিআরটিসির বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। বাসটি খাদে পড়ার সঙ্গে সঙ্গেই যাত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন।

নিহতের নাম সুকুমার মহন্ত (৪৬)। তিনি রংপুর সদর উপজেলার সাতগড়া গ্রামের জনকি মহন্তের ছেলে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিকটবর্তী ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ এসে স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির গতি অত্যাধিক ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ