শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

নিয়মিত জামাতে নামাজ আদায়কারী ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার দিল জামায়াতে ইসলামী

ডেস্ক রিপোর্ট / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে টানা ৪১ দিন তাকবিরের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত নামাজ আদায়ে অংশ নেওয়া আরও ৩৫ শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ তুলে দেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখা ও স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে মসজিদ চত্বরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কসবা-আখাউড়া আসনের মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার। এতে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিন, আজগর ডিলার এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার প্রদানকারী উদ্যোক্তা আবদুস ছাত্তার বলেন, কিশোরদের মসজিদমুখী করতেই এই উদ্যোগ নিয়েছি। আশা করি, তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে। এতে তারা যেমন উপকৃত হবে, আমরাও এর সাওয়াবের অংশীদার হতে পারব। সমাজের সবাইকে এমন ভালো কাজে এগিয়ে আসা উচিত।

স্থানীয় মুসল্লিদের মতে, এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিত এমন আয়োজনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ