শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সকালে বিএনপির কমিটি ঘোষণা, দুপুরে বাতিলের দাবিতে বিক্ষোভ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। সদ্য কমিটিতে পদ পাওয়া অনেককেই এই বিক্ষোভে অংশনিতে দেখা গেছে। নেতাকর্মীদের দাবি, আওয়ামী ফ্যাসিস্ট দের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করায় এই বিক্ষোভ মিছিল।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়ে মাটিকাটা মোড় হয়ে থানাহাট বাজার ঘুরে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নেতাকর্মীরা বক্তব্য দেন।  এসময় বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য গঠিত কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন,  সদ্য কমিটির যুগ্ম আহবায়ক সাঈদ হোসেন পাখি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমজাদ হোসেন,উপজেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক নুর আলম।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ওবাইদুল হক খাজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমন।

বক্তারা বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট দোশরদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। যাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। বিগত সময় যারা বিএনপির প্রোগ্রাম করে নাই, দেখা যায় নাই। সেই লোকদের এ কমিটি গঠন করা হয়।  অনতিবিলম্বে সদ্যঘোষিত কমিটি ভেঙে নতুন করা সাজাতে হবে। না হলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুশিয়ারি দেন।

প্রসঙ্গত,  বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আব্দুল বারি সরকারকে আহবায়ক ও আবু হানিফা কে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ