শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্থানীয় রিপোর্ট / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় দীপু চন্দ্র বর্মণ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক কামিনী রায় (১৭)।

বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার ময়দানদিঘি-তেপুকুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে এবং চালক আব্দুস সালামকে আটক করে।

নিহত দীপু চন্দ্র বর্মণ উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গুঞ্জনপাড়া গ্রামের বুধারু বর্মণের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বোদা উপজেলা শহর থেকে দীপু ও কামিনী মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে দীপু মারা যান।

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটকে রাখেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ