শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে হিট স্ট্রোকে মরছে মুরগি, খামার বন্ধের পথে অনেকেই

স্থানীয় রিপোর্ট / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

তীব্র গরমে হিট স্ট্রোকে ব্রয়লার মুরগির মৃত্যুতে চরম ক্ষতির মুখে পড়েছেন কুড়িগ্রামের খামারিরা। তারা অভিযোগ করেছেন, স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয় থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। লোকসান ঠেকাতে বাধ্য হয়ে অনেকেই খামার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এ অবস্থায় প্রাণিসম্পদ বিভাগ উচ্চ তাপমাত্রা সহনশীল ব্রয়লার জাত পালনের পরামর্শ দিচ্ছে।

গত এক মাসেরও বেশি সময় ধরে কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা ওঠানামা করছে ৩৫ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তীব্র গরমে খামারে লালনপালন করা ব্রয়লার মুরগি হাঁসফাঁস করছে। অনেক মুরগির মাথা ঝুঁকে পড়ছে মাটিতে। খামারিরা ফ্যানের সাহায্যে তাপদাহ থেকে রক্ষা করার চেষ্টা করছেন।

এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন জেলার ব্রয়লার খামারিরা। অসহনীয় গরমে হিট স্ট্রোকে মারা যাচ্ছে অনেক মুরগি। এমন পরিস্থিতিতেও খামারিরা বলছেন, স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ মিলছে না। নিজেরা উদ্যোগ নিয়ে চিকিৎসা এবং খামার ঠান্ডা রাখার নানা পদ্ধতি অবলম্বন করেও ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না তারা।

খামারিরা বলেন, ‘এই তাপমাত্রায় মুরগি টিকিয়ে রাখা এখন এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফ্যান, খাবার, ওষুধ দিয়েও কাজ হচ্ছে না—হিট স্ট্রোকে মারা যাচ্ছে অনেক মুরগি।’

 

হিট স্ট্রোকে মুরগি মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা। কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, উচ্চ তাপমাত্রা সহনশীল একটি ব্রয়লার জাত উদ্ভাবনের চেষ্টা চলছে। আগামী বছরের মধ্যেই এই জাত বাজারে আসতে পারে। এতে খামারিরা ঝুঁকি থেকে অনেকটাই রেহাই পাবেন।

উল্লেখ্য, প্রাণিসম্পদ বিভাগের তালিকা অনুযায়ী, গত বছর জেলার ৯ উপজেলায় ২ হাজারের বেশি ব্রয়লার খামার থাকলেও বর্তমানে নানা প্রতিকূল পরিবেশে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৮৫৬টিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ