শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান আটক

স্থানীয় রিপোর্ট / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. সোহেল রানাকে আটক করছে পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা বলতে পারেননি তিনি।

জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজ থেকে বাড়ি যাওয়ার সময় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় থামলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যায়।

আরও জানা গেছে, সোহেল রানা আওয়ামী লীগের আমলে দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকেই তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ওসি মো. শওকত আলী সরকার ঢাকা পোস্টকে বলেন, দুপুরে দিকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. সোহেল রানাকে আটক করা হয়েছে। তার এখনো কোনো মামলা দেওয়া হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ