শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সাড়ে ৫ মাসেই কুরআনের হাফেজ শিশু সাইদুল

ডেস্ক রিপোর্ট / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

কুমিল্লার মুরাদনগরে সাড়ে ৫ মাসেই কুরআনের হাফেজ হয়েছে সাইদুল ইসলাম নামে ৮ বছরের এক শিশু। মুরাদনগর উপজেলার বাইড়া দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদরাসা থেকে কুরআন মুখস্ত করে ওই শিশু শিক্ষার্থী। সে বাইড়া গ্রামের সবজি বিক্রেতা আক্কাস আলীর ছেলে।

কুরআনে হাফেজ হওয়ায় মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় সাইদুলকে। হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, হজরত মাওলানা আমজাদ হোসাইন, সাজ্জাদ হোসেন, হাফেজ সহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, সাইদুলের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষকদের তত্ত্বাবধানে খুব কম সময়ে সে হিফজ সমাপ্ত করতে পেরেছে। মাত্র সাড়ে ৫ মাসেই এ শিক্ষার্থী পবিত্র কুরআন মুখস্ত করার গৌরব অর্জন করে। তার এমন কৃতিত্বে অভিভাবক, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিশু হাফেজের পরিবার।

সাইদুলের বাবা আক্কাস আলী বলেন, ছোটবেলা থেকেই কুরআন হিফজের বিষয়ে সাইদুলের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদরাসায় ভর্তির জন্য সে নিজেই প্রচেষ্টা চালায়। ২০২৪ সালের ৬ ডিসেম্বর তাকে মাদরাসায় ভর্তি করানো হয়। ২০২৫ সালের শুরুতে তাকে পবিত্র কুরআনের সবক দেওয়া হয়। সাড়ে ৫ মাসের মধ্যেই সে কুরআনের হাফেজ হয়ে ওঠে। দ্রুত সময়ে তার সফলতায় আমরা সবাই খুব খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ