শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাচোর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ২০ জুন শুক্রবার বাচোর ইউনিয়নের পূর্ব বাচোর গ্রামের বাসিন্দা শ্রীকান্তের মেয়ে অপর্ণা রানী (৯) বেলা ২:৩০টার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনা স্হলে মারা যায়।

ঘটনা সুত্রে জানা যায়, মৃত্যু অপর্ণা রানী নিজ ঘরের টিভি দেখার জন্য মাল্টিপ্লাগে লাইন দেওয়ার সময় তার নিজের আঙ্গুল মাল্টিপ্লাগে ঢুকে গেলে সে সেখানে মৃত্যুবরণ করে।বাইরে থেকে আসা তার বাবা তখন দেখতে পায় কারেন্টে শক লেগে তার মেয়ে মেঝেতে পড়ে আছে। শিশুটির বাবা এলাকার লোকজনকে ডেকে আনলে লোকজন দেখে যে শিশুটি মৃত্যুবরণ করেছে।

এই বিষয়ে মৃত্যু অপর্ণা রানীর পিতা শ্রীকান্ত বলেন, আমার মেয়ে বাড়িতে একাই ছিল আমি বিয়ে খাইতে গেছিলাম, ঘরে এসে দেখি আমার মেয়ে ঘরের মেঝেতে পরে আছে হাতে বিদ্যুৎ শকের দাগ দেখতে পাই,স্হানীয় লোকজন সহ তাকে বাঁচানোর চেষ্টা করেলেও আমার মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে পরিবারটিতে শোকের মাতম বইছে।

এ বিষয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জীতেন্দ্র নাথ রায় শিশুটির বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে ঘটনাটির সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ