শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

নীলফামারীতে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের জয়

রোমান কবির (নীলফামারী প্রতিনিধি) / ৪৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

নীলফামারীতে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা শহরের বড় মাঠে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন ও সাংবাদিক একাদশের যৌথ উদ্যোগে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মব্যস্ততার পর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন। সাদা জার্সিতে খেলেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের দল, আর লাল জার্সিতে ছিলেন সাংবাদিক একাদশ। খেলার শুরু থেকেই মাঠে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। শেষ পর্যন্ত ২–১ গোলের ব্যবধানে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন দল জয়লাভ করে।

ম্যাচ শেষে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন সময় টিভির রংপুর ব্যুরো প্রধান নাজমুল ইসলাম নিশাত।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, যিনি প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম বাবু, সাবেক সভাপতি তাহমিদ হক ববি ও সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান।

এছাড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক জুয়েল ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,

“নিয়মিত খেলাধুলা শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। সাংবাদিকদের এমন প্রীতি ম্যাচ সমাজে খেলাধুলার প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করবে।”

আরটিভির জেলা প্রতিনিধি ও নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান বলেন,

“আমরা প্রতিদিন অন্যের খবর লিখি, কিন্তু আজ নিজেদের মিলনমেলা হয়েছে। কাজের ফাঁকে এমন আয়োজন সম্পর্ক ও বন্ধুত্ব আরও দৃঢ় করে।”

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয় সাংবাদিকদের এই প্রীতি ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ