শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

নীলফামারী বুড়ি তিস্তা ব্যারেজ আনসার ক্যাম্পে স্থানীয় জনগণের কর্তৃক ভাঙচুর ও লুটপাট।

নীলফামারী প্রতিনিধিঃ / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

গত ৩১ ডিসেম্বর বুধবার বিকাল ৫:০০ ঘটিকায় নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবস্থিত বুড়ি তিস্তা ব্যারেজ আনসার ক্যাম্পে স্থানীয় জনগোষ্ঠীর একটি দল আকস্মিকভাবে আক্রমণ চালায়। এ সময় তারা ক্যাম্পের বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ভাঙচুর করে এবং ক্যাম্পে সংরক্ষিত আনসার সদস্যদের রেশন সামগ্রীসহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। উল্লেখ্য যে, ঘটনার সময় উক্ত আনসার ক্যাম্প এলাকায় সেনাবাহিনীর আনুমানিক ২৫/৩০ জন সদস্য এবং পুলিশের একটি টহল দল (প্রায় ২৫/৩০ জন সদস্য) উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রকাশ থাকে যে, ভাঙচুরের ঘটনাকালে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিরাপত্তাজনিত কারণে ক্যাম্প এলাকা ত্যাগ করেন। বর্তমানে বুড়ি তিস্তা ব্যারেজ আনসার ক্যাম্প এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উক্ত ঘটনা স্থলে রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস ও নীলফামারী আনসার ও ভিডিপি‘র জেলা কমান্ড্যান্ট মো: মাজহারুল ইসলাম ভুঁইয়া, ঘটনা স্থলে ও আনসার ক্যাম্পের মালামাল লুটপাট ও ভাঙচুর সরজমিনে পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ