শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

নদীপারের মানুষ এইবার জাগছে, দাবি আদায় করি ছারমো

ডেস্ক রিপোর্ট / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শুক্রবার বিকেলে গঙ্গাচড়ায় তিস্তা সেতু এলাকার নদীপারে গিয়ে দেখা যায়, লোকজনের মুখে মুখে আগের দিনের মশাল প্রজ্বালন কর্মসূচির আলোচনা। তারা আশায় বুক বাঁধছেন, এবার নদী শাসন হবে, মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। সুদিন ফিরবে তিস্তাপারের মানুষের।

বহু বছর ধরে বৃহত্তর রংপুরের তিস্তাপারের বাসিন্দারা শুধু আশ্বাস পেয়েছেন, সমাধান পাননি। বারবার আশায় বুক বাঁধেন নদীপারের মানুষ, তবু দুর্গতি তাদের পিছু ছাড়ে না। খরায় শুকিয়ে মরেন, বন্যায় ভেসে যান। ভাঙনে সব হারিয়ে ঠিকানা বদলাতে হয় প্রতি বছর। এবার তারা আর প্রতারণার শিকার হতে চান না। তারা চান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু হোক। এই দাবিতে নদীপারের মানুষ সোচ্চার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোঘণা করে মশাল প্রজ্বালন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধমে তারা এর প্রমাণ দিয়েছেন।

এ কর্মসূচির পর নতুন করে আশায় বুক বেঁধেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের ডাঙ্গারচরের আব্দুর রাজ্জাক। তিনি মোবাইল ফোনে এ প্রতিবেদককে বলেন, ‘ভাঙ্গাগড়ার মধ্য দিয়ে তো আমাদের জীবনটা কেটে গেল। ছেলেমেয়েরা যাতে আমাদের মতো কষ্টে না ভোগে, সেজন্য তিস্তা মহাপরিকল্পনা দরকার। সবাই মিলে আন্দোলন জোরদার করলে সরকার দাবি পূরণ করতে বাধ্য হবে।’

লালমনিরহাটের আদিতমারীর গোবর্ধন এলাকার রহিম মিয়া বলেন, ‘নদীপারের মানুষ এইবার জাগছে, দাবি আদায় করি ছারমো।’ নীলফামারীর ডিমলার তিস্তা ব্যারাজ এলাকার বাদশা মিয়া বলেন, ‘হামরা চাই ভোটের আগোত তিস্তার কাম শুরু হোক। না হইলে আর নদীপারের মানুষের ভাগ্য বদলাবার নয়।’ গঙ্গাচড়ার লক্ষ্মিটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘এবার স্থানীয় মানুষজনের মাঝে একটি বিশ্বাস কাজ করছে, হয়তো সরকার মহাপরিকল্পনার কাজ করবে।’

জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে নভেম্বর মাসেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহত্তর রংপুরের তিস্তা নদীবেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একযোগে মশাল প্রজ্বালন করা হয়। এর আগে ৫ অক্টোবর এসব জেলায় পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ৯ অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল ও গণসমাবেশ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যার পর তিস্তাপারের লালমনিরহাট অংশে কাকিনা ও রেলসেতু পয়েন্টে মশাল প্রজ্বালন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, ‘তিস্তাপারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য আমরা একের পর এক কর্মসূচি দিচ্ছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই কান্নাকে সরকার আমলে নেয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ