শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বগুড়ায় “আর কে” ট্রাভেলস্ এর ড্রাইভার কর্তৃক যাত্রীকে ধর্ষণের অভিযোগ

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ৪৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বগুড়ায় চলন্ত বাসে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আর কে ট্রাভেলসের এক চালকের বিরুদ্ধে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত বাসচালক রাকিব (২৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার মিরপুরের এক স্কুলছাত্রের সঙ্গে মেয়েটির মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক সোমবার ঢাকা থেকে প্রেমিকার সাথে দেখা করতে কড্ডার মোড় আসে। এরপর প্রেমিক-প্রেমিকা ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী আরকে পরিবহনের একটি বাসে কড্ডার মোড় থেকে ওঠে।

বাসের হেলপার সুপারভাইজার বাসের মধ্যেই বুঝতে পারে তারা প্রেমিক- প্রেমিকা। দুপুর আড়াইটার দিকে বাসটি বগুড়া শহরতলীর বনানীমোড়ে পৌঁছালে সব যাত্রী নেমে যায়। কিন্তু বাসের হেলপার ও চালক ওই কিশোর-কিশোরীকে বাস থেকে নামতে না দিয়ে বাসটি টেনে নিয়ে যায় পর্যটন মোটেলের অদূরে বিভিন্ন যানবাহন পরিষ্কার করার একটি গ্যারেজে। সেখানে বাসের হেলপার কিশোর প্রেমিককে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর বাসচালক রাকিব ওই কিশোরীকে বাসের মধ্যে ধর্ষণ করে ছেড়ে দেয়। বিকেল সাড়ে ৪টার দিকে ওই কিশোর-কিশোরী বাড়ি ফিরে যাওয়ার জন্য ঠনঠনিয়া বাস টার্মিনালে আসে।

সেখানে কিশোরীর কান্না দেখে কয়েকজন বাস শ্রমিক ঘটনাটি জানতে পারে। পরে কতিপয় পরিবহন শ্রমিক নেতা ধর্ষণের ঘটনাটি মীমাংসার নামে ধামাচাপা দিয়ে তাদেরকে ঢাকাগামী একটি বাসে তুলে দেন। এদিকে আরকে পরিবহনের ওই বাসচালক সন্ধ্যায় বাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

সন্ধ্যার পর পুলিশ ঘটনাটি জানতে পেরে পুলিশের একাধিক টিম মাঠে নামে। রাত ৯টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে আর কে ট্রাভেলস কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মুঠোফোনে যোগাযোগ করা হলে ভুক্তভোগী বলেন, “আমরা ঘুরতে বের হয়েছিলাম। বগুড়ার কাছাকাছি এলে ড্রাইভার ও হেলপার আমার বন্ধুকে নামিয়ে দেয়। পরে ড্রাইভার জোর করে আমার সঙ্গে অশ্লীল আচরণ করে।”

বগুড়ার পুলিশ জেদান আল মুসা জানান, ধর্ষণের শিকার ওই কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার জবানবন্দি অনুযায়ী বাসচালক ও হেলপারের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। টাঙ্গাইলে গ্রেফতার বাসচালককে বগুড়ায় আনা হচ্ছে এবং হেলপারকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ