শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

মিঠাপুকুরে মসজিদ নির্মাণে ‘জয় হোক মানবতার ফাউন্ডেশন’-এর সহায়তা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি মসজিদ নির্মাণের জন্য জয় হোক মানবতার ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্থানীয় মুসল্লিদের হাতে ৪৮ ব্যাগ সিমেন্ট প্রদান করা হয়েছে।

এই মহৎ উদ্যোগে অর্থ দিয়ে সহযোগিতা করায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

এ প্রসঙ্গে ফাউন্ডেশনের পরিচালক জনাব মো: মামুন মিয়া বলেন,মানবতার কল্যাণে এগিয়ে আসা এ ধরনের কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। আমাদের লক্ষ্য হলো ধর্মীয়, শিক্ষা ও সামাজিক খাতে মানুষের পাশে দাঁড়ানো।

জনাব মামুন মিয়া শুকুরেরহাট এলাকার কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মিঠাপুকুর উপজেলায় অসহায়দের সহায়তা, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

স্থানীয় মুসল্লিরা এ সহায়তার জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,গ্রামীণ জনপদে ধর্মীয় ও সামাজিক কাজে এ ধরনের সহযোগিতা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

জয় হোক মানবতার ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতেও তারা সমাজের উন্নয়নমূলক কাজে অব্যাহতভাবে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ