শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

বিমান বিধ্বস্তের ঘটনায় নিভে গেলো আরেক প্রাণ; দগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম মারা গেছে

ডেস্ক রিপোর্ট / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫) মারা গেছে। স্কুলটির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বার্ন ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মাহিয়ার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাহিয়ার শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। মাইলস্টোনের ঘটনায় এ ইন্সটিটিউটে ১৩ জনের মৃত্যু হলো।

হাসপাতালে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে থাকা স্বজন ও প্রতিবেশীরা জানান, উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক প্রজেক্টের ডি-ব্লকে থাকে পরিবারটি। তিন মেয়েকে রেখে গত পাঁচ বছর আগে মারা গেছেন মাহিয়ার বাবা মোহাম্মদ বিশ্বাস। মা গৃহিণী আফরোজা খাতুন আর ফুফু মিলে বাচ্চাদের লালন পালন করতেন। তবে মা মৃত্যুর বিষয়ে এখনো কিছু জানেন না। তিনি উত্তরার বাসায় অবস্থান করছেন।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন মাহতাবের মৃত্যু হয়। স্কুলটির সপ্তম শ্রেণিতে ইংলিশ ভার্সনে পড়ত সে। তার শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ