শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ডোমারে বিশেষ অভিযানে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নীলফামারীর ডোমার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। রোববার (২০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ডোমার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শহীদ আলী (৫৪), তিনি পশ্চিম চিকনমাটি আমীরউদ্দীন পাড়া এলাকার মৃত পাগু মামুদের ছেলে। অপরজন হলেন ডোমার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শান্ত ইসলাম (২৩), যিনি কলেজপাড়া এলাকার মো. লিটনের ছেলে।

তবে গ্রেফতার হওয়া শান্ত ইসলাম দাবি করেছেন, তিনি বর্তমানে ছাত্রলীগের কোনো পদে নেই এবং কোনো দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত নন। শুধুমাত্র ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে চলাফেরা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়ার কারণে সম্প্রতি দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, “২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও উপজেলা জামায়াত অফিসে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ