শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

জাল টাকার নোটসহ জালনোট প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

মোঃনাজিম ইসলাম, তারাগঞ্জ, রংপুর প্রতিনিধি, / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গ্রেপ্তারকৃতের নাম সোহেব আক্তার। বুধবার(১৬ জুলাই) রংপুর জেলার তারাগঞ্জ হাট থেকে তাকে গ্রেপ্তার করে তারাগঞ্জ থানার একটি দল।

তারাগঞ্জ থানার এসআই হাসিনুর জানান, তারাগঞ্জ থানার একটি দল গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে জালনোট সরবরাহকারি চক্রের সদস্য সোহেব আক্তার (২৭)কে গ্রেপ্তার করে। এ সময় ৮ হাজার ১২০ টাকার জালনোট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহেব আক্তার জানান,সে একটি সংঘবদ্ধ জালনোট সরবরাহ চক্রের সদস্য । এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্য মানের টাকার জালনোট অনলাইনে একটি জালনোট প্রস্তুতকারী চক্রের কাছ থেকে ক্রয় করে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার মার্কেট সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে তা আসছে।

প্রতারক সোহেব আক্তারের পরিচয় জানা গেছে, সে সৈয়দপুর পৌরসভার শেরে বাংলা মহল্লার শামীম আক্তারের ছেলে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোহেব আক্তার স্বীকার করেন যে তিনি জালনোট প্রতারক চক্রের সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ