শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে: ড. আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

আন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার ক্ষেত্রে প্রশাসনের কোনো গাফিলতি প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, এবং যদি তারা কোনো রাজনৈতিক তৎপরতা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাদের বিচার কার্যক্রম সম্পূর্ণভাবে চলছে। আমরা প্রথম থেকেই বলে আসছি, ‘মব’ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। যারা দীর্ঘদিন সরকারে থেকে প্রশাসনকে নিজেদের মতো করে ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার সরকার দেশটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন আমাদের দায়িত্ব সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে ধীরে ধীরে রাষ্ট্রকে গড়ে তোলা। আমরা জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সামনে এগিয়ে চলেছি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ