শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

আওয়ামীলীগকে পূর্নবাসনে মরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ 

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ফ্যাসিস্টের দোসর আত্মগোপনে থাকা নৌকা প্রতীকের চেয়ারম্যানকে পূনর্বাসনে মরিয়া হয়ে উঠেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বিশ্ব জনসংখ্যা দিবসের ব্যানারে ওই চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে করা হয় বিশেষ অতিথি। এতে প্রশ্ন উঠেছে ব্যানারে বিশেষ অতিথি রেখে তাকে পূনর্বাসনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ পরীক্ষা করছে না তো?

এদিকে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভার ব্যানারে ফ্যাসিস্টের দোসর, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বিশেষ অতিথি করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সোমবার দেশব্যাপি বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে বিশেষ অতিথি করা হয়। তিনি সভায় উপস্থিত না থাকলেও ব্যানারে বোল্ট করে তার নাম ও ছোট করে পদবী লেখা হয়েছে। এছাড়াও বর্ষসেরা শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নির্বাচিত করা হয় ওই আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতিকের চেয়ারম্যানকে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস স্টাফ ও কর্মকর্তা এ মনোনয়ন করে। এ নিয়ে উপজেলায় প্রতিক্রিয়ার ঝড় উঠেছে।

উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন,ফ্যাসিস্টদের মদদ দ্বাতা তারা।বিভিন্ন জায়গা থেকে দোসরদের আমরা সরানোর চেষ্টা করতেছি আর এ অফিসাররা মদদ দিচ্ছে। কয়েকদিন আগেও এখানে নির্বাহী কর্মকর্তা যেদিন সুধী সমাবেশের আয়োজন করে সেখানে সবাইকে নিয়ে বসে উনি, নিজেই পাঁচ তারিখ বিষয়ে তেমন আলোচনা না করে ৭১ সম্পর্কে আলোচনা করে। পরবর্তীতে বসার স্থানগুলো রাজনৈতিক ব্যক্তিদের মতামত নেয়ার জন্য আসনগুলো উনার দিকে রাখেন নাই সাধারণ লোকদের সাথে রাখছেন এ বিষয়গুলো সবার নজরে আসা উচিত।

উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম জানান, এটি ফ্যাসিস্টের দোসরদের পূনর্বাসন ও আশ্রয়ের পূর্ব আভাস। এটি খুবেই দুঃখজনক।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রবিউল ইসলাম জানান, দিবস সম্পর্কে  আমার কিছুই জানা নেই। সবকিছু স্যার করেছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: নুর আমিন বলেন, ওই চেয়ারম্যান নৌকা প্রতিকের চেয়ারম্যান ও আত্মগোপনে আছে আমার জানা ছিল না। আমার অফিস স্টাফরাও কিছু জানায়নি। ওই চেয়ারম্যান এবছর সেবায় শ্রেষ্ঠ হয়েছে। তাই চেয়ারম্যান হিসেবে তাকে বিশেষ অতিথি রাখা হয়েছে। তবে তিনি সভায় আসেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ