শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৫৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মঙ্গলবার(৪ নভেম্বর) বিকাল ৫ টায় সময় কিশোরগঞ্জ উপজেলার দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি/সম্পাদকদের উপস্থিতিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষে  সৈয়দপুরে ৭ নভেম্বর ও  ৮ নভেম্বর কিশোরগঞ্জে ব্যাপক উপস্হিতি ও আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও সৈয়দপুর-কিশোরগঞ্জের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার

আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, মহিলা দলের সভাপতি নাজমা আক্তার,যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান,ছাএদলের সদস্য সচিব রাসেল প্রামানিক।

আরোও উপস্থিত ছিলেন, যুবদলের সাঃ সম্পাদক আঃ সালাম, কৃষকদলের সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেবাশীষ সরকার, ছাএদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন ও পলাশ ইসলাম, যুবদলের উপজেলা কমিটির সহ সভাপতি আনছারুল,দপ্তর বেলাল,সদর ইউনিয়নের মাহুবার রহমান বাদশা,চাঁদখানা ইউনিয়নের যুগ্ন সাধারন হাবিব,বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ সহ  ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদকবৃন্দের উপস্হিতি ছিল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, আসুন আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করুন আমার আবেদন সকলের কাছে পৌঁছায় দেন,আমার ছেলেমেয়ে প্রতিষ্ঠিত,আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছেন, শিক্ষক হিসেবে সম্মান দিয়েছেন দু-তিনটা কলেজ স্থাপন করে, বাকিটা ধানের শীষের প্রার্থী হয়ে আপনাদের দুয়ারে আসছি আমি বিশ্বাস করি আল্লাহ তায়ালার সহায় নিশ্চয়ই কিশোরগঞ্জের মানুষ একত্রিত হয়ে আগামী দিনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিবে ইনশাআল্লাহ

পরিশেষে ওলামা দলের সাবেক সাঃ সম্পাদক  হাফেজ মিজানুর রহমান মানিকের দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ