শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

৬৮৮৯৩ শিশু-কিশোরকে দেওয়া হবে টাইফয়েড টিকা

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে টাইফয়েড টিকা পাচ্ছেন ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৬৮৮৯৩ শিশু। উপজেলা স্বাস্থ্য বিভাগ হলরুমে সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: নীল রতন দেব এ তথ্য জানান।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেউন উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কমিটির সদস্য ডাঃ ফুয়াদ ইবনে মাহফুজ, ওসি আশরাফুল ইসলাম, শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, সমাজসেবা অফিসার জাকির হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শরিফুল ইসলাম প্রমুখ।

এর আগে টাইফয়েড টিকা সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক চিকিৎসক ডাঃ ফুয়াদ ইবনে মাহফুজ। এতে জানানো হয় আগামী ১২ অক্টোবর থেকে ১৮ কর্ম দিবস ব্যাপি এ টিকা প্রদান করা হবে। ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী এবং প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিশু এ টিকা পাবেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন জানান,  উপজেলায় টাইফয়েড টিকা ৬৮ হাজার ৮৯৩ শিশু পাবে। এ জন্য সকল বিদ্যালয়, মাদ্রসা, এতিমখানা, কমিউনিটিতে টিকার রেজিস্ট্রেশন চলছে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ