শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

৫ মণ ওজনের মূর্তি বিক্রির চেষ্টা, র‌্যাবের হাতে গ্রেফতার ২

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলায় এক পুকুরপাড়ের মেশিন ঘর থেকে প্রায় ৫ মণ (১৯০ কেজি) ওজনের কষ্টিপাথরের বিরল মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১২। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমন এলাকার সোনালী পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—পুকুরের লিজগ্রহীতা আবুল বাশার রুবেল (৫৫) ও বিক্রির সহায়তাকারী আল আমিন (৪৮)। রুবেল শাহ বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেস্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে, আর আল আমিন সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।

রোববার রাত ১০ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। ‘‘এটি প্রায় ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি। দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে,’’ বলেন তিনি।

উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেছেন, প্রায় তিন বছর আগে রুবেল পুকুরটি লিজ নেন। গত বছর সংস্কারের পর থেকে ওই এলাকায় অপরিচিত মানুষের যাতায়াত বাড়তে থাকে। এরই মধ্যে রোববার বিকেলে র‌্যাব-১২ বিশেষ অভিযান চালায়। পুকুরপাড়ের মেশিন ঘরের ভেতরে খড়কুটোর নিচে লুকানো অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।

পুকুরের পাহারাদার হানিফ জানান, ‘‘ঘরটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় মূর্তিটি সেখানে রাখা হয়েছিল। বিষয়টি কারও জানা ছিল না। রবিবার র‌্যাব এসে তা উদ্ধার করে নিয়ে যায়।’’

র‌্যাবের হাতে আটক হওয়া দুই আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া মূর্তিটি আইনগত প্রক্রিয়া শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ