শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

৩ এপ্রিল নির্বাহী আদেশের প্রস্তাব, অনুমোদনে মিলবে ৯ দিনের ছুটি

ডেস্ক নিউজ / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি দেওয়ার প্রস্তাব উঠতে পারে। এটি অনুমোদন হলে, এবার ঈদে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাবে, ঈদ উপলক্ষে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়, যা আগে ছিল তিন দিন। ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গল ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায়, সরকারি চাকরিজীবীরা ৬ দিন ছুটি পাবেন।

 

তবে, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে, সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ, ৩ এপ্রিলের পর ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে, সরকারি চাকরিজীবীরা একটানা ৯ দিনের ছুটি পেতে পারেন।

 

এদিকে, আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্রগুলো তিন দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) জানায়, আগামী ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল সংবাদপত্রের ছুটি থাকবে। তবে, যদি ১ এপ্রিল ঈদুল ফিতর হয়, তাহলে পরদিন ২ এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে।

নোয়াবের সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ৩০, ৩১ মার্চ এবং ১ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি থাকবে এবং এই সময়ের মধ্যে কোনো পত্রিকা প্রকাশিত হবে না। তবে, ঈদ ১ এপ্রিল হলে এই ছুটি ২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হবে, এবং সে ক্ষেত্রে ৩ এপ্রিল কোনো পত্রিকা প্রকাশিত হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ