শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

৩ দিন ধরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট বন্ধ, উত্তরের ৮ জেলায় লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

গভর্নর ভালভ স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হওয়ায় পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, গভর্নর ভালভ স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হওয়ায় কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটে কেন্দ্রটির ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ সংকটের ‘হটস্পটে’ পরিণত হয়। ফলে ক্রমাগত লোডশেডিংয়ে মুখে পড়তে হচ্ছে উত্তরাঞ্চলের আট জেলার বাসিন্দাদের।

বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ১২৫ মেগাওয়াট ক্ষমতার মধ্যে উৎপাদিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ১ নম্বর ইউনিট চালু রাখতে ৮০০ টন কয়লার প্রয়োজন পড়ছে।

বন্ধ হয়ে যাওয়া তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ১৬০ থেকে ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হতো। তৃতীয় ইউনিট চালু রাখতে দৈনিক ১ হাজার ৬০০ টন কয়লার প্রয়োজন হয়।

অপরদিকে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারকাজ চলায় ৪ বছর ৮ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট ক্ষমতার হলেও ৬৫-৭০ মেগাওয়াট উৎপাদন করতে সক্ষম হতো। কেন্দ্রের ৩টি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৫ হাজার ২০০ টন কয়লার প্রয়োজন পড়ে।

কেন্দ্রের ৩টি ইউনিট ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও আজ পর্যন্ত একইসঙ্গে কখনো চালু করা সম্ভব হয়নি। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির কয়লার স্টকপাইল-এ প্রায় ৪ লাখ ৪০ হাজার টন কয়লা মজুত রয়েছে।

প্রতিদিন খনি থেকে উত্তোলিত ৩ হাজার টন কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি এই কয়লার ওপর নির্ভরশীল।

শনিবার বিকেলে যোগাযোগ করা হলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “বর্তমানে কেন্দ্রের তৃতীয় ইউনিটের মেরামত কাজ চলমান রয়েছে। আশা করি এক সপ্তাহের মধ্যে তৃতীয় ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ফিরবে। ইতোমধ্যে আমরা চায়নার সঙ্গে যোগাযোগ করেছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ