শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি বৃদ্ধি, দুই মাসে আয় প্রায় ১৮ কোটি টাকা

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি কার্যক্রম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এর ফলে বৈদেশিক মুদ্রার আয়ও আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের ৩০ জুন থেকে এ পর্যন্ত (২০ আগস্ট) মোট ২ হাজার ৯১ টন পণ্য ভারতে রপ্তানি হয়েছে। এসব রপ্তানি থেকে বাংলাদেশ অর্জন করেছে ১৭ লাখ ১০ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকার সমান।

দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দর মূলত আমদানি নির্ভর থাকলেও সাম্প্রতিক সময়ে রপ্তানির ধারা বাড়ছে। বর্তমানে রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে— রাইস ব্রান (তুষের তেল) ঝুট কাপড়, টোস্ট বিস্কুট, নুডুলস, ম্যাংগো জুসসহ বিভিন্ন বেকারি পণ্য।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম জানান, রপ্তানি বৃদ্ধির ফলে সরকারের রাজস্ব বাড়ার পাশাপাশি অনেক শ্রমিকও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। তিনি আরও বলেন, ভারতের ভেতরে কিছু প্রশাসনিক জটিলতা সমাধান হলে রপ্তানির পরিমাণ আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ