শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

হজ পালনে নতুন শর্ত আরোপ সৌদি আরবের

ডেস্ক নিউজ / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

চলতি বছর পবিত্র হজ পালনে নতুন শর্ত দিল সৌদি আরব সরকার। সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসী যাঁরা হজ করতে চান তাঁদের কিছু শর্ত দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত যাঁরা একবারও হজ করেননি, এ বছর শুধু তাঁদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে।

হজ যাত্রীদের গাইড হিসেবে যাঁরা দায়িত্ব পালন করবেন তাঁদের জন্য শর্তটি শিথিল থাকবে। নির্দেশনায় আরেকটি শর্ত হিসেবে বলা হয়েছে, ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও বলেছে, যারা হজ করতে আগ্রহী তাঁদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। দুরারোগ্য ও মরণব্যাধিতে যাঁরা ভুগছেন, তারা হজের সুযোগ পাবেন না। এ ছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মেনিনজিটিস এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া সম্পন্ন করতে হবে।

এ ছাড়া হজের পোগ্রাম শুরু হওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তাহলে তাঁরা তাঁদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই রেজিস্ট্রেশন করতে হবে। হজযাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম-নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে।

যাঁদের হজের অনুমতি দেওয়া হবে, তাঁদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে। যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময়টায় এই কাগজটি সঙ্গে রাখতে হবে। অন্য কাউকে দেওয়া যাবে না।

এ ছাড়া এবারের হজে হজযাত্রীরা তাঁদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না বলেও শর্ত দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ