শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ১৩তম বর্ষপূর্তি উদযাপন কিশোরগঞ্জে

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধি / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে আজ শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ১৩তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। দিনব্যাপী নানান কর্মসূচি পালনের মাধ্যমে ও কেক কেটে উদযাপন করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রধান ও ন্যাশনাল লিডার মোঃ ইবনে সাঈদ অঙ্কুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ হাবিবুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনাহার শাহজাদী ।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাব লিডার , শিক্ষার্থী, গাইড শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে দিনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত থেকে এ আয়োজনে অংশ নেন।

২০১২ সাল থেকে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন দেশের কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন পুষ্টি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে।

মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ক্লাব কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ সংগঠন ইতোমধ্যে দেশের বিভিন্ন উপজেলায় ইতিবাচক প্রভাব বিস্তার করেছে।

গর্বের বিষয়, কিশোরগঞ্জ উপজেলা এ কার্যক্রমে বিশেষ অগ্রগতি অর্জন করায় দেশের চতুর্থ “স্বর্ণ উপজেলা” হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অনুষ্ঠানে বক্তারা এ অর্জনকে উপজেলা প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ