শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সৈয়দপুরে রিকশাচালকদের মাঝে ক্যাপছাতা বিতরণ করেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন।

মোঃ আমির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রোদের তীব্র তাপ থেকে খেটে খাওয়া মানুষদের স্বস্তি দিতে নীলফামারীর সৈয়দপুরে শতাধিক রিকশাচালকদের মাঝে মাথায় আটকে রাখা যায় এমন বিশেষ ধরণের ক্যাপ ছাতা বিতরণ করেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের জিআরপি মোড়ে (স্মৃতিঅম্লান চত্ত্বর) এলাকায় অবস্থান করা রিকশাচালকদের মাঝে ওই ক্যাপ ছাতা বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। মূলত গরমের সময় রিকশাচালকদের রোদ থেকে রক্ষা পেতে এবং স্বস্তি পেতে ক্যাপ ছাতা বিতরণ এই ধরনের কর্মসূচী বাস্তবায়ন করছে সংগঠনটি।

ক্যাপ ছাতা পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন রিকশাচালকেরা। রিক্সাচালক রুস্তম, মাবুল, সুষান্ত, সেলিমসহ অন্যান্যরা জানান, দিন দিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন জীবিকার জন্য আমাদের বাইরে শহরের এই দিক থেকে ওই দিক বের হতে হয়। তখন এই প্রখর রোদে কষ্ট বেড়ে যায় অনেক। গরমে কিংবা বৃষ্টিতে রিক্সা চলানো যায় না। এ সময় এই ক্যাপছাতা পেয়ে আমরা আনন্দিত। উপহার হিসেবে পাওয়া ক্যাপ ছাতা রোদ-বৃষ্টিতে তাদের উপকারে আসবে। তীব্র গরমে পাশে থাকার জন্য আমাদের প্রিয় সৈয়দপুর সংগঠনকে ধন্যবাদ জানান তারা।

বিতরণকালে আমাদের প্রিয় সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী, সদস্য আজিম খান, সামিউল আলিম, অনলী রাজাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

কর্মসূচির বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা শুরু থেকেই সে কাজটি করে আসছি। বর্তমানে আমাদের সৈয়দপুরে ভ্যাপসা গরমে অনেক কষ্টে আছেন খেটে খাওয়া মানুষরা। বিশেষ করে রিক্সাচালকরা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে অনেক কাজ করেন। সে প্রখর রোদে যাতে তাঁরা একটু স্বস্থিতে রিক্সা চালাতে পারেন সে জন্য তাঁদের মাঝে ক্যাপ ছাতা বিতরণ করা হয়েছে। আমরা তাঁদের পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিত। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের প্রিয় সৈয়দপুর পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে বলে আমরা বিশ্বাস করি এবং এগিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ