শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সৈয়দপুরে মুন্সিপাড়া মহিলা কলেজ সংলগ্ন একটি বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি,  / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নীলফামারীর সৈয়দপুর মুন্সিপাড়া মহিলা কলেজ সংলগ্ন একটি বাসা থেকে মোছাঃ আলেমা (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পৌর এলাকার ০৫ নং ওয়ার্ড মুন্সিপাড়া (মহিলা কলেজের পাশে) মোঃ জাহিদুল (৫০) এর কোয়াটার থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা DRBNEWS কে বলেন তিনদিন আগে রাতে ঐ কোয়াটারে বসবাসকারী জাহিদুল ঐ নারীকে নিয়ে আসে । ঐ রাতে কি হয়েছে তারপর থেকে আমার জানি না । তার রুমে তালা ঝুলিয়ে রাখছে । আজ সকালে ঐ কোয়াকাটারের পাশের বাড়ির সেলিনা নামে এক বাসিন্দাকে সকালে কল করে জাহিদুল ইসলাম বলেন,আমার রুমে একজন মরে আছে । এ কথা বলে জাহিদুল কল কেটে দেয়। পরে ঐ বাসিন্দা স্থানীয়দের বিষয়টি বললে স্থানীয়রা সৈয়দপুর থানা পুলিশকে খবর দেয়। পরে সৈয়দপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন DRBNEWS কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশসহ বাসাটি আমাদের জিম্মায় রাখা হয়েছে । রংপুর থেকে ক্রাইম সিন টিম আসছেন। তারা আসার পর সরেজমিন সুরতহাল রিপোর্ট করে লাশ থানায় নেয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠানো হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর থেকে সিআইডি টিম তদন্ত কার্যক্রম পরিচালনা করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ