শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সৈয়দপুরে জিপিএ ৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোস নামে একটি সামাজিক সংগঠন।

মোঃ আমির হোসেন, সৈয়দপুর প্রতিনিধি / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর (সোস) এর উদ্যােগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। আজ ২ আগস্ট বিকালে শহরের মুর্তজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও ট্রেজারার এবং সাবেক বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. নেয়ামুল ইসলাম ফাতেমী বীরপ্রতীক।

সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. সাজেদুল ইসলাম সাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোসফেক-উল-হাসান, তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী আক্তার, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রধান শিক্ষক খালেকুজ্জামান, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সেকেন্দার আলী আদনান, আমার দেশ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সোস উপদেষ্টা সাহাবাজ উদ্দিন সবুজ, খালিসা বেলপুকুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার মনোরোগ বিশেষজ্ঞ ডা. তানভীর রহমান শাহ্ , নীলফামারী জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম, সোস পরিচালক শরিফুল ইসলাম শরিফ, এলজিইডি সহকারী প্রকৌশলী আবু হেলাল , সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ বুলবুল, মুকুল হোসেন সরকার, ব্যাংকার জাকারিয়া আল মাসুদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক কৃর্তী শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও বই তুলে দেন অতিথিরা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ