শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় ফেল করে ট্রেনের নিচে ঝাঁপ, রেলওয়ে পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলো কিশোরী

স্থানীয় রিপোর্ট / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় হতাশাগ্রস্ত হয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক কিশোরী। তবে স্থানীয়দের সহযোগিতা ও রেলওয়ে পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে তার প্রাণ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নাসরিন (ছদ্দনাম) নামের ওই কিশোরী ফলাফলে অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে। এক পর্যায়ে সে সৈয়দপুর রেলস্টেশনের পাশে রেললাইনে গিয়ে দাঁড়ায়। প্ল্যাটফর্মে থাকা কয়েকজন যাত্রী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত রেলওয়ে পুলিশকে খবর দেন।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশ কিশোরীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার সাথে কাউন্সেলিং করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার একজন কর্মকর্তা জানান, ‘আমরা চাই না কেউ কোনো হতাশা থেকে এমন চরম সিদ্ধান্ত নিক। তার পরিবারকে বিষয়টি জানিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ