শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

ডেস্ক নিউজ / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাতে হাজীগঞ্জ পৌরসভার ১০ ও ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকার ডিগ্রি কলেজ মাঠে গত ৩১ মার্চ বিকেলে সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের কথাকাটাটি হয়। এ বিষয়টি নিয়ে রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ার লোকজন মঙ্গলবার রাত ১০টার দিকে সংঘর্ষে জড়ায়। মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে এ সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। প্রথমে পুলিশ চেষ্টা করে সংঘর্ষ ঠেকাতে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ