শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে ছোট বাঘিনীরা

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে লাল-সবুজের দলের মেয়েরা। তুমুল আক্রমণে লঙ্কানদের রক্ষণ চুরমার করে দেওয়া স্বাগতিকরা প্রথম এক ঘণ্টার মধ্যেই ৭-০ গোলে যায়। এরপর দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় রেখেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রিকিক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। এরপর আরও বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বাংলাদেশের মেয়েরা। তবে ৩৭ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন সাগরিকা৷ এরপর ৩৮ ও ৪৫ মিনিটে দুবার প্রতিপক্ষের জালে বল জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

৩–০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নামার পর ১২ মিনিটের মধ্যে আরও ৪ গোল করে ফেলে বাংলাদেশ। ৫৩ ও ৫৮ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক করেন সাগরিকা। এর আগে ৪৮তম মিনিটে মুনকি, ৫০তম মিনিটে শিখা গোল করেন।

৮৫ মিনিটে স্কোরলাইন ৮–০ করে বাংলাদেশ। এবার গোল করেন রুপা আক্তার। দুই হালি গোল হজম করার পর একটি গোলের দেখা পায় লঙ্কানরা। তবে এরপর আরও এক গোল হজম করতে হয়েছে দলটিকে। খেলা শেষ হওয়ার বাংলাদেশের হয়ে নয় নম্বর গোলটি করেন শান্তি মার্ডি।

বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর। ভারতের খেলার কথা থাকলেও দেশটি নাম প্রত্যাহার করে নিয়েছে। চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। আর শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি। ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ