শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

আবারও শেষ মুহূর্তে গোল হজম, ড্র করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে গোল খেয়ে হেরেছিল বাংলাদেশ। আর একবার শেষ মুহূর্তে গোল হজম করে জেতা ম্যাচ হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

প্রথমার্ধে শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে লিড নিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এক বাইসাইকেল গোলে দলকে সমতা এনে দেন হামজা চৌধুরী। এরপর পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন হামজা। তবে অতিরিক্ত সময়ে অনন্ত তামাং গোল করে নেপালকে সমতায় ফেরান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই খাপ ছাড়া ফুটবল খেলতে থাকে দু’দল। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। তবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া নেওয়া কর্নার কাজে লাগাতে পারেনি।

অন্যদিকে বেশকিছু আক্রমণ করে নেপাল। তবে তা আটকে যায় অ্যাটাকিং থার্ডে। ম্যাচের ২০ মিনিটে আবারও কর্নার পায় বাংলাদেশ। জামাল নেওয়া কর্নার কিক জায়গা ছেড়ে সামনে এসে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন নেপাল গোলকিপার। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের কেউ।

ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। নেপাল আচমকাই বল নিয়ে ঢুকে যায় বাংলাদেশের রক্ষণে। কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়িয়েছেন রোহিত চাঁদ।

গোল শোধের লক্ষ্যে ৪৪ মিনিটে ক্রস থেকে পাওয়া বলে হেড নিয়েছিলেন ফাহিম। কিন্তু সেটি সরাসরি চলে যায় গোলকিপারের হাতে। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৬ মিনিটে ডি বক্সের ভেতরে দুর্দান্ত এক বাইসাইকেল গোলে বল জালে জড়ান হামজা। এরপর পরে ডি বক্সের ভেতরে রাকিবকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ। সেই স্পট কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান হামজা। এতেই ম্যাচে লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর ম্যাচে সমতা আনার লক্ষ্যে বেশ কিছু আক্রমণ করে নেপাল। তবে ব্যর্থ হয় তারা। ম্যাচের যোগ করা সময়ে কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে নেপালকে সমতায় ফিরিয়েছেন অনন্ত তামাং। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে দু’দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ