শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

বছরের শেষ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক / ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। আর আলবিলেস্তেদের হয়ে এই ম্যাচে মাঠে থাকবেন লিওনেল মেসিও। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, শুক্রবার অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন মেসি। বিশ্বকাপজয়ী দলটি এই ম্যাচে শক্তিশালী একাদশই নামানোর পরিকল্পনা করছে।

২০২৫ সালের আর্জেন্টিনার এই শেষ ম্যাচটি হবে অ্যাঙ্গোলার তলাতোনায় এস্তাদিও ১১ দে নভেম্ব্রে স্টেডিয়ামে, যা অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। কনমেবল অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দারুণ আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। ১৮ ম্যাচে ১২টি জয়, দুই ড্র ও চার হারের মাধ্যমে দ্বিতীয়স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে তারা শীর্ষে থেকে বাছাই শেষ করেছে।

অন্যদিকে অ্যাঙ্গোলার অবস্থা ভিন্ন। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৯ নম্বরে থাকা দলটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি। ছয় দল নিয়ে হওয়া বাছাই গ্রুপে তারা কেপ ভার্দে, ক্যামেরুন ও লিবিয়ার পিছনে থেকে চতুর্থ হয়। তবুও ম্যাচটিকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন স্কালোনি। তিনি জানান, মেসিও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ইন্টার মায়ামির হয়ে এমএলএস প্লে-অফে ব্যস্ত থাকলেও আর্জেন্টিনার হয়ে খেলতে তিনি প্রস্তুত।

স্কালোনি বলেন, “মেসি খেলবে। এখনই বলতে পারছি না কত মিনিট। শুরু থেকে মাঠে নামবে, তারপর দেখা যাবে। তবে ভক্তরা তাকে কাল দেখবেন।” অ্যাঙ্গোলার শক্তিমত্তা নিয়েও মন্তব্য করেন তিনি। “আমি অ্যাঙ্গোলার খেলোয়াড়দের চিনি। ইউরোপ, ইতালি, স্পেনেও তাদের খেলোয়াড় আছে। বিশেষ করে সামনে তাদের গতি অনেক। উইঙ্গাররা খুব দ্রুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ