শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ সৈয়দপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

মোঃ আমির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ওই অনুষ্ঠানে আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের স্কুল শাখার প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, সহকারী শিক্ষক সুমন্ত চন্দ্র রায়, মো. রবিউল ইসলাম দুলালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মালিহা মেহজাবিন, নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন সবুজ, সারোয়ার কবির সায়মন, মো. আল-আমিন ইসলাম ও সানভি আক্তার সেতু অংশ নেয়।

শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ